দুর্বৃত্তদের কবলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের কাছে দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ভর্তি-ইচ্ছুক এক ছাত্রকে মারধর করে তাঁর মুঠোফোন ও ভর্তি ফির পাঁচ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়েছে। ওই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান। তিনি প্রাণিবিদ্যা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।খবর পেয়ে প্রক্টর ও সংশ্লিষ্ট শিক্ষকেরা মিজানকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন। তিনি বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় মিজানের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।