দুর্বৃত্তদের গরম তেলে ঝলসে গেছেন যুবলীগের নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে কৌশিক আহামেঞ্চদকে দুর্বৃত্তরা গরম তেল নিক্ষেপ করেছে। এতে তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তিনি উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। জানা গেছে, যুবলীগের এই নেতা ব্যবসায়িক কাজ সেরে লক্ষ্মীপুর থেকে রায়পুর আসছিলেন। এ সময় রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। একপর্যায়ে গরম তেল শরীরে নিক্ষেপ করে। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।