দুর্বৃত্তদের গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রামহরিপাড়া সড়কমুখে গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে একদল দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের কর্মী সন্তোষ চাকমা (২২) ও জীবন কুমার চাকমা (২২) নামের দুই যুবক আহত হন।
পুলিশ সূত্র জানায়, সন্তোষ চাকমা, জীবন চাকমা ও আরও একজন ওই সময় মোটরসাইকেল চালানো শিখছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ওই দুজন আহত হন। তাঁদের চিকিৎসার জন্য চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।