দুর্বৃত্তদের গুলিতে বাসমালিক সমিতির নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন ওরফে দুলাল (৫০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে কুষ্টিয়া শহরের হাইজিং এলাকায় দুর্বৃত্তরা তাঁকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে অস্ত্রোপচার কক্ষে তিনি মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বলেন, নূর হোসেনের মাথায় গুলি লেগেছে।
গোয়েন্দা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নূর হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ হাসপাতালের বরাত দিয়ে নূর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।