দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবিতে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় l প্রথম আলো
জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় l প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে। অ্যাসিডদ্গ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও বন্ধুসভার উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুচনা বেগম (১৫) গত শনিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার শৌচাগারে গেলে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে। এ সময় তার চিৎকারে সহপাঠী ও শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের সামনের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কামরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বন্ধুসভার সহসভাপতি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বাদশা ভুইয়া, নারী সম্পাদক লাকী আক্তার প্রমুখ।
সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।