দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন কাঁঠালবাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (১৮) নামের এক তরুণ মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি ছুরিকাহত হন। রাসেল ফটিকছড়ি উপজেলার জাফরনগর এলাকার মৃত দেলা মিয়ার ছেলে। দুর্বৃত্তরা আজগর কলোনির সামনে রাসেলের বুকে ছুরিকাঘাত করে তাঁকে ফেলে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।