দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাছাত্রী শান্তা ইসলামের (১৬) পিঠে কেরোসিন ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে শান্তার মৃত্যু হয়।মিরপুর ১০ নম্বরের সি ব্লকের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি ভাড়া নিয়ে তালিমুল ইসলাম নামের একটি মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয়। ওই বাড়ির নিচতলায় অবস্থিত ছাত্রীনিবাসে ১৪ অক্টোবর সন্ধ্যায় অগ্নিদগ্ধ হয়েছিল শান্তা। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার লাশ গ্রহণকালে নিহতের খালাতো ভাই মো. ইয়াহিয়া দাবি করেন, ওই মাদ্রাসার অধ্যক্ষকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলেই শান্তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও বলেন, কিশোরগঞ্জে কাপড়ের ব্যবসা করেন শান্তার বাবা লিটন মীর। দুই ভাইবোনের মধ্যে শান্তা ছিল বড়।এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর বলেন, চিৎকার শুনে তিনি এগিয়ে যান এবং আগুন নিভিয়ে শান্তাকে হাসপাতালে নিয়ে যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, সীমানাপ্রাচীরের ওপার থেকে কেউ কেরোসিন ছুড়ে মেরে জ্বলন্ত ম্যাচের কাঠি ছুড়ে দিয়েছিল। তবে মেয়েটি কাউকে দেখতে পায়নি।