দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব একলাশপুর গ্রামের দুটি দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ-পূর্ব একলাশপুর গ্রামের কামালের দোকান নামক স্থানে নুরুল হকের মালিকানাধীন একটি ঘরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ঘরের একটি চায়ের দোকান ও একটি মুদি দোকান পুড়ে যায়।
পুড়ে যাওয়া ঘরের মালিক নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন বলেন, দোকানঘরের জায়গা নিয়ে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁদের কিছুদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে৷