দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল আট বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে আটটি বসতঘর।
পুড়ে যাওয়া বসতঘরের মালিকেরা হলেন সিরাজুল ইসলাম, কুতুব উদ্দিন, নুরুল হক, নেজাম উদ্দিন, আবুল হাসান, মোহাম্মদ জোনায়েদ, আবুল হাসেম ও সোহেল ওসমানী। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, পুড়ে যাওয়া বসতঘরগুলোর তিন পাশে খড় জড়ো করে দুবৃর্ত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের আগুন বসতঘরগুলোয় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই কাঁচা ঘরগুলো পুড়ে যায়।
নলুয়া ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।