দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে বাজারের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসটি হোটেলটির সামনে দাঁড়ানো ছিল। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। বাসের চালক ও তাঁর সহকারী দুপুরের খাবার খেতে যান। বাসটিতে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর আগেই বাসটি প্রায় পুড়ে যায়।