দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে পূর্বশত্রুতার জের ধরে ছয় বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার শিশু গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আ. মতিন অভিযোগ করেন, গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জমির পাকা ধানের মাথা ছেঁটে ফেলেছে। এতে তাঁর প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে আ. মতিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি