দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকার একটি বাড়িতে গত বুধবার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খুলশী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত সোয়া ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত মরহুম আবদুর রশিদের বাড়িতে হামলা চালায়। তারা রশিদের দুই ছেলে ও এক মেয়েকে মারধর করে।রশিদের বড় ছেলে মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে আমাদের ঘরে হানা দেয়। এ সময় তারা আমার দুই ভাই ও এক বোনকে মারধর করে। একপর্যায়ে দুর্বৃত্তরা আলমারি ভেঙে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।’ আনোয়ার আরও বলেন, ‘হামলাকারী ১০ জনকে আমরা চিনতে পেরেছি। তারা লালখান বাজার এলাকার বাসিন্দা।’খুলশী থানার ওসি মো. মফিজউদ্দিন বলেন, ‘এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে। এর জের ধরে এক পক্ষ আনোয়ারের বাড়িতে হামলা চালায়। ঘটনার অল্প সময়ের মধ্যে টহল পুলিশ আনোয়ারের বাড়িতে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে আনোয়ারের অভিযোগ আমরা নেব।’