দুর্বৃত্তদের হামলায় দাগনভূঞার পৌর কাউন্সিলর আহত, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মো. হানিফ (৩২) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পৌর এলাকার ফাজিলেরঘাট রোডের নুরেরটেক নামক স্থানে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হানিফ তাঁর শ্বশুরপক্ষের জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত সোমবার পৌরসভার রামানন্দপুর গ্রামের আবদুর রহিমের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি রহিমকে গালমন্দ ও হুমকি দেন।সূত্র জানায়, মো. হানিফের বিরুদ্ধে পৌর মেয়রের কাছে অভিযোগ দেওয়ার জন্য গতকাল সকালে এলাকা থেকে লোকজন নিয়ে রওনা দেন রহিম। এ খবর পেয়ে হানিফ ও তাঁর শশুরপক্ষের লোকজন নুরেরটেক নামক স্থানে রহিম ও তাঁর পক্ষের লোকজনকে বাধা দেয়। এতে রহিমের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে হানিফকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নুরুল হক (৬০), আবুল কাশেম (৬১), নাসির উদ্দিন (৩০) ও মোজামেঞ্চল হক (৩২) নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে বক্তব্য জানতে রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।হানিফকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় কাউন্সিলর হানিফ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে দাগনভূঞা থানায় মামলা করেছেন।