দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। ব্যবসায়ীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাঁচপুর মহরআলী সুপার মার্কেটের ব্যবসায়ী হেলাল মিয়া ওই রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। সোনাপুর কাঠপট্টি এলাকায় পৌঁছালে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হেলালের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে দুর্বৃত্তরা হেলালের কাছ থেকে টাকা, মুঠোফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।