প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হামলায় সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা সহিদুর রহমান ওরফে ইলু (৪৬) নিহত হয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুটি মাইক্রোবাসসহ তিন ব্যক্তিকে আটক করেছে।ব্যবসায়ী সহিদুর হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রোববার সকালে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ করেছে হাজীপাড়ার বাসিন্দারা।পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজার এলাকার একটি সড়কের পাশ থেকে সহিদুরের লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। তাঁর ঘাড়ে ও মাথার আঘাতের চিহ্ন রয়েছে।সদর থানার পুলিশ বলেছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সহিদুরের ওপর হামলা চালায়। হামলায় তাঁর মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সহিদুরের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছে।