দুর্বৃত্তরা কেইপিজেডে প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক গত সোমবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।কেইপিজেডের ব্যবস্থাপক (পরিকল্পনা) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা এটি ভেঙে দিয়েছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।’সূত্র জানায়, ১৯৯৯ সালের ৩০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেইপিজেডের নির্মাণকাজের উদ্বোধন করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক প্রথম আলোকে জানান, ‘আমরা আসামি ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’