দুর্বৃত্তরা ছিনিয়ে নিল তিন ডাকাতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে খেয়ারচর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার করা তিন ডাকাতকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।দুর্বৃত্তদের হামলায় এসআই আনোয়ার হোসেন, এএসআই মনসুর আহমেদ, কনস্টেবল মোকছেদ আলী ও কনস্টেবল ইছাহক আহত হন। তাঁদের মধ্যে এএসআই মনছুর আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রৌমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, তাঁদের নিয়ে আসতে গেলে বাড়ির লোকজন বাধা দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র-সস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।