দুর্বৃত্তের আগুনে আবার পুড়ল একই মাইক্রোবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে৷ আগুনে মাইক্রোবাসটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে৷ এর আগে গত ২৭ জানুয়াির রাতে একই মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷
মাইক্রোবাসটির মালিক উপজেলার সান্দিড়া গ্রামের মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি কয়েক দিন আগে রাতের বেলা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷ আর্থিক সংকটের কারণে তিনি সেটি মেরামত করতে না পেরে বাড়ির গ্যারেজে রেখে দেন৷ শনিবার দিবাগত রাত একটার দিকে আবার ওই মাইক্রোবাসটি দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ গভীর রাতে গ্রামবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও এর বেশির ভাগ অংশ পুড়ে যায়৷ পরে নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ মিজানুর জানান, মাইক্রোবাসটিই তার আয়ের একমাত্র উত্স৷ এটি চালিয়ে তিনি তার সংসার চালাতেন৷ আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটির মালিক বাদী হয়ে চারজনকে আসািম করে মামলা করেছেন৷