দুর্বৃত্তের আগুনে মারা গেল ১২০০ মুরগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি পোলট্রি খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে প্রায় ১ হাজার ২০০ মুরগি। গত সোমবার রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খামারমালিকের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।
খামারমালিক ইয়াকুব ব্যাপারী বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে প্রতিবেশী নাসিমা বেগম বাড়ির পেছনে পোলট্রি খামারে প্রথম আগুন দেখতে পান। তাঁর চিৎকার শুনে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন। খামারের চারদিকে কাপড় ও বেড়ায় আগুন জ্বলছিল। খামারে ১ হাজার ২০০ সোনালিকা মুরগি পুড়ে গেছে। প্রতিটি মুরগির ওজন ছিল ৫৫০-৬০০ গ্রাম। আর মাত্র ২০ দিন পর এগুলো বিক্রি করার পরিকল্পনা ছিল। চার লাখ টাকা ঋণ নিয়ে তিনি এই খামারটি করেছিলেন।