দুর্বৃত্তের গুলিতে ইমাম নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ফরিয়াদিকুলে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় হানিফার পাড়া জামে মসজিদের ইমাম আবদুল মান্নান (৫৫) নিহত হন। গতকাল সোমবার ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আবদুল মান্নান ভোরে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান জানান, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে।