দুর্বৃত্তের গুলিতে পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গতকাল সোমবার রাতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল মো. সাখাওয়াত। তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাখাওয়াত পুলিশের গাড়িও চালান। গতকাল রাত আটটার দিকে তিনি গুলশান শ্যুটিং ক্লাবসংলগ্ন হাতিরঝিল এলাকায় গাড়ি রেখে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় কয়েকজন যুবক তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর ডান ঊরুতে বিদ্ধ হয়।
ওসি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।