দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জুয়েল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত নয়টার দিকে জুয়েল যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় তাঁর মামার বাসার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এ সময় তাঁর পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে জুয়েলের মামা ফরিদ মিয়া তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।