দুর্বৃত্তের হামলায় একই পরিবারের ৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের জালাই গ্রামে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছে। তাদের তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের জালাই গ্রামের লোকমান আলীর (৬০) বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। ঘরের দরজা ভাঙার শব্দ শুনে লোকমান আলীর ছেলে খলিল মিয়া (৩৫) জেগে উঠে বাইরে বেরোনোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে লোকমান আলী ও তাঁর আরেক ছেলে নুরুল ইসলাম (৩০) জেগে ওঠেন। তাঁরা দরজা খুললে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে। তাঁদের তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত লোকমান আলীর স্ত্রী সামিনা বেগমকে (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, ‘ধারণা করছি, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।