দুর্বৃৃত্তের আগুনে পুড়ে গেল পানের বরজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তরা আগুন দিয়ে একটি পানের বরজ পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত চাষি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার থানায় একটি এজাহার দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসুপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবুল বাশার তাঁর বাড়ির পাশে সাত কাঠা জমিতে পানের চাষ করছেন। সোমবার রাতে বরজে আগুন চোখে পড়ে তাঁর। আশপাশের লোকজন এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তদন্তে আগুন দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।