দুর্ভোগ লাঘবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবার চিন্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র-সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র পুনরায় তোলার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন বিভাগে ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে দেড় হাজার মানুষকে এ সেবা দেওয়া হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) চালু হলে উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হবে।