প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে গতকাল মঙ্গলবার দুপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিতহয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম বানু। সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জামিলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ ও প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী আলীনুর প্রমুখ।