দুর্যোগ প্রস্তুতির মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এতে অংশ নেন। বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে ‘বাংলাদেশের স্কুল ও জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় দুর্যোগের সময় অভিগমন পথ, উদ্ধার কার্যক্রম, সতর্কসংকেত প্রচার, প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা দেওয়া ও তার অনুশীলন কার্যক্রম প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।