দুর্যোগ মোকাবিলায় এনইওসি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ভয়াবহ ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি কার্যক্রম পরিচালনা কেন্দ্র (এনইওসি) প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বুধবার তাঁর কার্যালয়ে (পিএমও) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, যেকোনো দুর্যোগের পর এনইওসি জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাবে। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সক্ষম—এমন যন্ত্রপাতি সজ্জিত হবে এনইওসি। এনইওসি অংশীজনদের (স্টেকহোল্ডার) কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও দুর্যোগের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।