দুর্যোগ মোকাবিলায় সাড়াদান পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগ সম্পর্কে মানুষ সচেতন থাকলে মোকাবিলা সহজ হয়। নগর দুর্যোগ মোকাবিলায় তাই সাড়াদান পরিকল্পনা প্রণয়নের কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক পর্যায়েও সাড়াদান পরিকল্পনা তৈরি করা খুবই প্রয়োজন।’
বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ, অক্সফাম ও ভার্ড-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত ‘নগর দুর্যোগ সাড়াদান পরিকল্পনা’-বিষয়ক কর্মশালায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন।
‘ইকো’ নামক একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় গতকাল বুধবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার মৌরিন করিম, এডিসি (ট্রাফিক) নিকুলিন চাকমা, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আল-আমিন ভুঁইয়া বক্তব্য দেন।