দুর্যোগে সাড়াদান মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ভার্ড ও অক্সফামের সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন এলাকায় দুর্যোগে সাড়াদান প্রকল্পের ওয়ার্ডভিত্তিক মহড়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহড়া নগরের টিচার্স ট্রেনিং কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পুলিশ, আনসার, রোভার স্কাউট ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মহড়ায় অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী। বক্তৃতা করেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা খানম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. ফরিদ উদ্দিন প্রমুখ।