দুর্যোগের সময় অগ্রাধিকার দিতে হবে প্রতিবন্ধীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অটিজম-বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল বলেছেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দুর্যোগে তাঁরা আরও ঝুঁকিতে থাকেন। দুর্যোগকালে তাঁদের নিরাপদ আশ্রয়, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা-বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় সায়মা হোসেন এসব কথা বলেন।
টাস্কফোর্সের আহ্বায়ক সায়মা হোসেনের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, টাস্কফোর্সের সদস্যসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ্ কামালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির কাঠামো পরিবর্তন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে কমিটির চেয়ারম্যান এবং সায়মা হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়।
প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা-বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে।