দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির সঙ্গে দরকার সচেতনতা। আর্থিক সহায়তার পাশাপাশি দুর্যোগের সময় মনস্তাত্ত্বিক সহায়তারও প্রয়োজন রয়েছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে চট্টগ্রামে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ইউনিভার্সেলের সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন নামের একটি বেসরকারি সংগঠন এ ক্যাম্পেইনের আয়োজন করে। মুদ্রণ ও সম্প্রচার মাধ্যমের সাংবাদিকেরা এতে অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্ন ইউনিভার্সেলের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানা। তিনি জানান, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় কয়েকটি প্রকল্প নিয়ে তাঁরা কাজ করবেন।