দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা ১১টার দিকে শোভাযাত্রা বের হয়। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহড়া প্রদর্শিত হয়। এর আগে বিদ্যালয়টিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
পাটগ্রাম (লালমনিরহাট): সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পরে পরিষদের মিলনায়তনে সভা হয়।
সৈয়দপুর (নীলফামারী): সকালে আলোচনা সভা হয়। এতে ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভাপতিত্ব করেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এর আগে শোভাযাত্রা বের হয়।