প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩১ মার্চ মঙ্গলবার ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’। এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি পালন করা হবে। প্রতিবছর এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর মাসে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেশি ঘটে। ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালনের মাধ্যমে আসন্ন দুর্যোগ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি কমানো ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সামর্থ্য বৃদ্ধির চেষ্টা করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাসস