দুর্যোগ ব্যবস্থাপনা আইনের দ্রুত অনুমোদন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন অবিলম্বে অনুমোদন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, নীতি ও কর্মপরিকল্পনাবিষয়ক জাতীয় এক পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেছেন।গতকাল বুধবার দাতা সংস্থা ইউএসএইডের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর জাতীয় পর্যায়ের এই পরামর্শ সভার আয়োজন করে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ সভায় দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে ছয়টি বিভাগীয় পরামর্শ সভার সারসংক্ষেপ তুলে ধরা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে প্রস্তাবিত দুর্যোগ ব্যবস্থাপনা খসড়া আইন, নীতি ও অনুমোদিত কর্মপরিকল্পনাবিষয়ক প্রস্তাব উপস্থাপন করেন সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) শিক্ষণ ও উন্নয়ন বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ, বিইউপিএফের সভাপতি মাহাবুবুর রহমান।রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে সমাপনী পর্বে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘সরকারের ভেতর কিছু ভূত আছে, সেই সব ভূতের কারণে অনেক কাজ বাস্তবায়ন করা যায় না।