দুর্যোগ ব্যবস্থাপনায় নজির সৃষ্টি করেছে বাংলাদেশ: মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও এর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে এক নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। খবর বাসসের।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার দুর্যোগ ঝুঁকি প্রশমনবিষয়ক তৃতীয় জাতিসংঘ বিশ্ব সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের এক উচ্চপর্যায়ের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বান কি মুন।
ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশ বিশ্বে সর্বাপেক্ষা জনবহুল দেশ। গত ২০ বছরে এ দেশের সাড়ে ১৩ কোটি লোক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন।
দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বান কি মুন আরও বলেন, দুর্যোগপ্রবণ দেশগুলো বাংলাদেশকে অনুসরণ করতে পারে।