দুর্যোগ মোকাবিলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারে সাঁতার, অগ্নিনির্বাপণ ও ভবন ধস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পৌরসভার কর্মচারী।সূত্র জানায়, আজ মঙ্গলবার প্রথম পর্বের প্রশিক্ষণে অংশ নেওয়া ৫০ জনের প্রশিক্ষণ শেষ হবে। ‘ব্যাপক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় চার দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় ৩ মার্চ। এরপর আরও ১৫০ জনকে একাধিক পর্বে প্রশিক্ষণ দেওয়া হবে।সূত্র জানায়, প্রথম পর্বে কক্সবাজার সরকারি কলেজ থেকে ১২ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে ১০ জন, কক্সবাজার সিটি কলেজ থেকে পাঁচজন, কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা থেকে তিনজন, বেসরকারি সংস্থা ‘আরডিএফ’ থেকে তিনজন ও কক্সবাজার পৌরসভার ১৭ জন কর্মচারী অংশ নিয়েছেন।প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী ও কক্সবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, কক্সবাজারে প্রায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণের ফলে যেকোনো বড় ধরনের দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এসব মোকাবিলায় প্রশিক্ষিত ও অভিজ্ঞ জনবলের কথা বিবেচনায় রেখে স্বেচ্ছাসেবী তৈরির উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। তারই অংশ হিসেবে কক্সবাজারে ২০০ জন প্রশিক্ষিত, অভিজ্ঞ ও দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে।