দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক ও সফররত পশ্চিমবঙ্গের কৃষি বিপণন ও ত্রাণমন্ত্রী মোর্তজা হোসেন দুর্যোগ মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। খবর বাসসের।গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে মোর্তজা হোসেন সাক্ষাত্ করতে এলে তাঁরা উভয়ে একমত পোষণ করেন যে নিকট প্রতিবেশী বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম আরও জোরদার করে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বৈঠকে তাঁরা দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।এ সময় ড. রাজ্জাক বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের বিষয় তুলে ধরে বলেন, একটি স্থায়ী আদেশাবলির অধীনে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী থেকে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের দায়িত্ব সুনির্দিষ্ট করা রয়েছে।