দুর্যোগকালীন সংকেত প্রচারের সরঞ্জাম বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সাতটি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে দুর্যোগকালীন সংকেত প্রচারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের যৌথ উদ্যোগে গত দুই দিনে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।জানা গেছে, কলাপাড়ার টিয়াখালী ও নীলগঞ্জ; গলাচিপার আমখোলা, গেলাখালী ও রতনদী-তালতলী এবং রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও ছোটবাইশদিয়া ইউনিয়নের সিপিপির ৯০টি ইউনিটের অন্তত এক হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে হ্যান্ডমাইক, বেতারযন্ত্র, টর্চলাইট, রেইনকোট ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।গতকাল সোমবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মধ্যে সরঞ্জাম বিতরণ করা হয়।