দুর্যোগসহিষ্ণু ফসল উদ্ভাবনের আহ্বান কৃষিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল ও লবণাক্ত জমিগুলোতে চাষাবাদের জন্য দুর্যোগসহিষ্ণু ফসল উদ্ভাবনে কৃষিবিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘গবেষণা পর্যালোচনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশে মানুষ বাড়ছে, দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে, তাই চাহিদা মেটাতে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। দুর্যোগসহিষ্ণু ফসলের মাধ্যমেই চাহিদা পূরণ ও জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব। তাই গবেষকদের চর্চায় ও সাধনায় এ ধরনের ফসল উদ্ভাবন করা প্রয়োজন। এই কর্মশালায় সাতটি অধিবেশনে ৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।