দুর্যোগে করণীয় বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে প্রতিবন্ধীদের নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে করণীয়বিষয়ক সভা হয়েছে। প্রতিবন্ধী উন্নয়নে প্রশিপস ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের উদ্যোগে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের কেলাকাটা ও হাতিভাঙ্গা ইউনিয়নের চরহাতিভাঙ্গা গ্রামের প্রতিবন্ধীদের নিয়ে প্রাকৃতিক দুর্যোগে নানা সমস্যা ও করণীয়বিষয়ক ওই সভা হয়। প্রশিপসের নির্বাহী প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বেগম রোকেয়া সরদার, জেসমিন আকতার, শফিকুল ইসলাম, রুনা আক্তার, প্রতিবন্ধী নুরুজ্জামান, দৃষ্টিপ্রতিবন্ধী আবদুস ছালাম প্রমুখ।