দুর্যোগের ঝুঁকি নিরসনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে রংপুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বুধবার ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি নিরসনে প্রাইভেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের প্রডিউস প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত কর্মশালার মূল উপস্থাপক সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ-এর প্রধান গবেষক আহসান ইউ আহম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতসহ অন্যান্য সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বিত ও কার্যকর ভূমিকা পালন অত্যন্ত জরুরি। বিশেষ করে অভিযোজন-প্রক্রিয়ায় বেসরকারি খাতকে তাদের অর্থনৈতিক পরিকল্পনায় নতুন কৌশল নিতে হবে, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী নানা প্রতিকূলতার মধ্যেও তাদের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে পারবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রডিউস প্রকল্পের টিম লিডার শেখর ভট্টাচার্য, কেয়ারের সৌহার্দ্য প্রকল্পের সুব্রত কুমার সাহা, রংপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, ফজলুল হক, আবুল কাশেম, রবি সোমানী, প্রাণ গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক প্রমুখ।