দুলালীকে বাঁচাতে ১৫ লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সিটি ইউনিভার্সিটির ছাত্রী দুলালী আক্তার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। এরই মধ্যে তাঁকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দুলালীকে চীনের মডার্ন হাসপাতালে ভর্তি করতে হবে। এ জন্য ১৫ লাখ টাকার প্রয়োজন। তাঁর স্বামী পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই দুলালীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বেলাল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৬৪৮৮, জনতা ব্যাংক, আরডিএ শাখা, শেরপুর, বগুড়া। বিজ্ঞপ্তি।