প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ক্রীড়া ব্যক্তিত্ব দুলু আফেন্দি (৮৩) গতকাল মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তাঁর মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পূর্ব পাকিস্তান ফুটবল দলের গোলরক্ষক ছিলেন। মোহামেডান ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। কোচ হিসেবে ফুটবল ও ক্রিকেটের অনেক খেলোয়াড় তৈরি করেছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ ক্রীড়া সংগঠনের অনেক দায়িত্বও পালন করেছেন দুলু আফেন্দি।