দুলু ও টুকুর প্রার্থিতায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়েছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কুদ্দুস তালুকদার দুলু
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার আদালতে শুনানি রয়েছে।

এর আগে গতকাল সোমবার ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। তাঁদের মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়। এ অবস্থায় তাঁদের সংসদ নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁদের আইনজীবীরা। তবে আজ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন।