দুষ্টুমি করতে গিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় গত বৃহস্পতিবার রাতে মারধরে আল আমিন (১৬) নামে এক ক্যানটিন কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ক্যানটিনের কর্মচারী আকতার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে।ক্যান্টনমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, আল আমিন ও আকতার ডিওএইচএস এলাকার বিএসআই নামে একটি ক্যানটিনের কর্মচারী। বৃহস্পতিবার রাত নয়টার দিকে দুজনে দুষ্টুমি করে শক্তির মহড়া দিতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তলপেটে আঘাত লেগে আল আমিন অজ্ঞান হয়ে যায়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ আকতারকে গ্রেপ্তার করে।