দুষ্টুমি করায় পিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরের সাতাইশকাটী মাধ্যমিক বিদ্যালয়ে দুষ্টুমি করায় মেহেদি হাসান নামের শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদির বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।মেহেদি জানায়, মঙ্গলবার অষ্টম শ্রেণীর ক্লাস চলাকালে সে তার বন্ধুর সঙ্গে খাতার পৃষ্ঠা ছেঁড়া নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ক্লাসে থাকা শিক্ষক সিরাজুল ইসলাম তাকে বেত দিয়ে বেদম পেটালে সে জ্ঞান হারিয়ে ফেলে।অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করেন, ওই শিক্ষার্থীকে মারার পরে তার বাবা এবং এলাকার কিছু লোক তাঁকেও মারপিট করেছেন। তিনি ইউএনওর কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।