দুস্থ অবস্থায় মৃত্যু অভিনেত্রী কবিতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়িকা কবিতা (৬০) আর নেই। বাংলাদেশি চলচ্চিত্রের এই অভিনেত্রী অত্যন্ত দুস্থ অবস্থায় গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে তাঁর জন্ম হয়। পরে পরিবারসহ পূর্ব পাকিস্তানে আসেন। ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে কাঞ্চনমালা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। সত্তরের দশকে চট্টগ্রামের ব্যবসায়ী বনানী কমপ্লেক্স প্রেক্ষাগৃহের কর্ণধার গোলাম কবিরকে বিয়ে করেন। পরে বিবাহ বিচ্ছেদ হয়। একরকম নিঃস্ব অবস্থায় ঢাকার বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করে আসছিলেন অভিনেত্রী কবিতা। সর্বশেষ রূপনগর টিনশেড কলোনির মধুবাবুর বাড়িতে অভাব অনটনের মধ্য দিয়ে করুণ অবস্থায় জীবনযাপন করে আসছিলেন।