দুস্থ চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোশফেকুর রহমানের নির্দেশনায় উপজেলার নিঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। গতকাল রোববার পর্যন্ত পাঁচ হাজার রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে ৫০ জনের অস্ত্রোপচার শুরু হবে।