দুস্থ ২১৩ নারী অবশেষে ভিজিডির চাল পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সেই ২১৩ জন দুস্থ নারী অবশেষে ভিজিডির চাল পেয়েছেন। গতকাল ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। তিন মাস ধরে অসহায় দুস্থ নারীরা ভিজিডির চাল পাচ্ছেন না বলে গত মঙ্গলবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম আহমদ বলেন, কার্ড না হওয়ার অজুহাতে তিন মাস ধরে ভিজিডির চাল বিতরণ না করায় সুবিধাভোগী দুস্থ নারীরা হতাশ হয়ে পড়েন। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। পাইলগাঁও ইউপির চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, ‘দুস্থ নারীদের তালিকা যাছাইবাছাই করে ভিজিডির চাল বিতরণে কিছু বিলম্ব হয়েছে।’